• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানিকগঞ্জে ভাগিনাদের হাতে দুই মামা খুন

খুনমানিকগঞ্জ: আর্থিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামে ভাগিনাদের হাতে দুই মামা খুন হয়েছেন।

রবিবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে তাদের ভাগিনা জাহিদুল ইসলাম (৪৫), রশিদ হোসেন (৩৮) ও জসিম উদ্দিনের (৩০) নেতৃত্বে ৮-১০ জন নিজ ঘরে আটকিয়ে লাঠি, বল্লম ও ধারালো দা দিয়ে কুপিয়ে তাদের খুন করেছেন বলে স্বজনরা জানিয়েছে।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লা (৫৫) ও দিরগজ মোল্লার ছেলে টেনডল মোল্লা (৫০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

এ সময় ভাগিনা ও তাদের লোকজনের হামলায় টেনডলের স্ত্রী কমেলা বেগম (৪০), ভাই করিম মোল্লা (৪০), ছেলে আল-আমিন (১৩), শ্যালক রমজান হোসেন (২৮) ও আলমগীর হোসেন (৩০) আহত হয়েছেন।

নিহতদের চাচাতো ভাই বেলায়েত হোসেন জানান, বাহরাইনে টেনডলের বোন হাসিনা ও আরেক বোনের ছেলে রশিদ একই সঙ্গে থাকতেন। পাঁচ মাস আগে বাহরাইনে হাসিনা মারা গেলে সেখানে দাফন করা হয়।

হাসিনা নিঃসন্তান থাকায় তার প্রায় ২৮ লাখ টাকা ও নিজ গ্রামে কেনা ৩৬ শতাংশ জমি রশিদ, জাহিদুল ও জসিমরা হাতিয়ে নেয়। এই আর্থিক ও সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে টেনডলের সঙ্গে ভাগিনাদের বিরোধের সৃষ্টি হয়।

এক পর্যায়ে এ নিয়ে ভাগিনাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন টেনডল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে টেনডলকে সাড়ে তিন লাখ টাকা দেয়ার রায় দেয়া হয়।

কিন্তু, টেনডল তা মানেননি। এই বিরোধের জের ধরে মামাদের সঙ্গে ভাগিনাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

গত শুক্রবার সন্ধ্যায় টেনডলকে ভাগিনারা হাতুড়ি দিয়ে পেটায়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে আজিজ, টেনডল ও করিম পাশে ভাগিনাদের বাড়ি যায়।

এ সময় পূর্ব পরিকল্পিতভাবে জাহিদুল, জসিম, রশিদ ও তাদের বাবা শামসুল ইসলাম, মা রাজিয়াসহ ৮-১০জন তাদের ঘরের ভেতর আটকিয়ে রেখে লাঠি, বল্লম ও ধারালো দা দিয়ে কুপায়।

এ খবর পেয়ে টেনডলের স্ত্রী, ছেলে ও শ্যালকরা ওই বাড়িতে গেলে তাদেরও ওপর হামলা করেন তারা।

এতে ঘটনাস্থলেই আজিজ ও টেনডল নিহত হন। আর করিমকে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের ঘোনাপাড়াস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা।

করিমের অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনদের জানিয়েছেন চিকিৎসকরা।

এ ব্যাপারে মানিকগঞ্জের এএসপি জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে গেছে।

ঘটনাস্থল থেকে লাঠি, বল্লম ও দা জব্দ করা হয়েছে। আর জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ