• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিদেশিসহ চারজন ছয় দিনের রিমান্ডে

135377_1সিসি নিউজ: ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় ইউসিবিএল ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় এক বিদেশি নাগরিকসহ চার আসামির ছয় দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম রিমান্ডের এই আদেশ দেন।

ওই চারজন হলেন: বিদেশি নাগরিক পিওটর সিজোফেন মাজুরেক (ছদ্মনাম থমাস পিটার) এবং সিটি ব্যাংকের তিন কর্মকর্তা মোরশেদ আলম মাকসুদ, রেজাউল করিম ও রিয়াজ আহমেদ। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক সোহরাব মিয়া আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এই আসামিরা আধুনিক কম্পিউটার প্রযুক্তির সাহায্যে একাধিক গ্রাহকের লাখ লাখ টাকা সরিয়ে নিয়েছেন। এরা আন্তর্জাতিক জালিয়াত চক্রের সদস্য। এঁদের একজন চারটি দেশের নাগরিক। এই জালিয়াতির সঙ্গে আর কারা জড়িত, তাঁদের বের করার জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত এই চারজনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গতকাল রোববার রাতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
চলতি মাসের প্রথম সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় বেসরকারি ইস্টার্ন, সিটি ও ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথ থেকে অন্তত ২০ লাখ টাকা তুলে নেয় চক্রটি। টাকা হাতিয়ে নিতে তারা স্কিমিং ডিভাইস বসিয়ে গ্রাহকদের গোপন তথ্য চুরি করে। এরপর ঘটনার শিকার গ্রাহকেরা ছাড়াও ইউসিবিএল, সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক কর্তৃপক্ষের টনক নড়ে। এই সেক্টরের কড়া নিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকও দ্রুত এগিয়ে আসে। মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ