• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারাগঞ্জে বাসচাপায় দুই বেয়াই নিহত

নিহতসিসি নিউজ:  রংপুরের তারাগঞ্জে বাসচাপায় দুই বেয়াই নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেলতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা গ্রামের সিরাজুল ইসলাম (৩৮) তার মেয়েকে ৩ মাস আগে তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলী গ্রামের  আফছার আলীর (৫৬)  ছেলে আজিজুলের সঙ্গে বিয়ে দেন। সোমবার বিকেলে জামাইয়ের বাড়িতে বেড়াতে আসেন সিরাজুল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আফছার  ও সিরাজুল দুই বিয়াই মিলে বেলতলী মেডিক্যাল বাজারে চা খেতে যান। পরে  বাড়িতে ফেরার পথে রংপুর -দিনাজপুর মহাসড়ক পার হওয়ার সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী সরকার পরিহনের একটি মিনিবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই বেয়াই নিহত হন।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর সাত্তার জাগো নিউজকে জানান, অবরোধকারীদের শান্ত করার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ