• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিত

শাকিলাঢাকা: জঙ্গি অর্থায়নের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদনটির ২৯ ফেব্রয়ারি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে।

আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে আজ মঙ্গলবার এই আদেশ দেন।

সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত শাকিলাকে দু’টি মামলায় জামিন দেয়।

২০১৫ সালের ১৮ আগস্ট রাতে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে চট্টগ্রাম বিএনপির নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিনজনকে আটক করে র‌্যাব-৭। পরে তাদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানায় দুই মামলায় গ্রেফতার দেখানো হয়। এ দু’টি মামলায় তিনি কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ