• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় চৌবাচ্ছায় পড়ে শিশুর মৃত্যু

মৃত্যুডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া গ্রামে আজ বুধবার সকালে টিউবওয়েলের পানি নিস্কাশনের জন্য করা গর্তে পড়ে এক বছরের শিশু মেহেদী হাসানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেহেদী হাসান ওই উপজেলার খালিশাচাপানি ইউনিয়নের ডালিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

মেহেদীর পারিবারিক সুত্র জানায় সবার অজান্তে মেহেদী সকাল ১০টার দিকে বাড়ির টিউওয়েলের পানি নিস্কাশনের জন্য করা গর্তে পড়ে যায়। তাকে অনেক খোজাখুজির পর ওই চৌবাচ্চা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

খালিশাচাপানি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবুল কালামের চার মেয়ের পর একমাত্র ছেলে মেহেদী হাসান। সে বাড়ির পাশে টিউবয়েলের পানি নিস্কাশনের জন্য করা গর্তে পড়ে, ওই গর্তে পানি বেশি না থাকলেও মাথা নিচের দিকে অবস্থায় পড়ে যাওয়ায়  কাঁদার মধ্যে আটকে মারা যায় সে। মেহেদীর বাবা ভোলা জেলায়  দিনমজুরের কাজে গেছেন বলেও জানান তিনি।

ডিমলা থানার ওসি রুহুল আমিন খান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ