• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ৬

নৌকানারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৬ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বক্তাবলী নৌ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজরা হলেন- নিজাম, সুজন, সুজব, শরীফুল, শাহীন ও তালেব। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত তিনি জানান, ধলেশ্বরী নদীতে মুন্সীগঞ্জগামী একটি বাল্কহেডের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাটি কাটার ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সঙ্গে সঙ্গেই মাটি কাটার ট্রলারটি ডুবে যায়।

‘ওই ট্রলারে ১৫ থেকে ২০ জন শ্রমিক ছিলেন। এরমধ্যে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ৬ শ্রমিক নিখোঁজ রয়েছেন।’

নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে বলে জানান এসআই  আবদুর রাজ্জাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ