আফজাল হোসেন, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র নির্বাচনে মামুনুর রশিদ চৌধুরী নির্বাচিত হন। গত ২৫শে ফেব্রুয়ারি ফুলবাড়ী পৌরসভা কার্য্যালয়ে পৌর মেয়র মুরতুজা সরকার মানিক এর উপস্থিতিতে বিকেল সাড়ে ৩টায় প্যানেল মেয়র নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে ৫ ভোট পেয়ে প্যানেল মেয়র নির্বাচিত হন ৪নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর মোঃ মামুনুর রশিদ চৌধুরী। নির্বাচনে দাঁড়িয়েছিলেন কাঁটাবাড়ী ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুর জব্বার মাসুদ, তিনি ৩ ভোট পায়। ২নং ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিলেন পৌর কাউন্সিলর মোঃ ময়েজ উদ্দিন মন্ডল, তিনি ২ ভোট পেয়েছেন। ৬নং ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিলেন পৌর কাউন্সিলর মোঃ মোতাহের হোসেন, তিনি ২ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনা করেন পৌর সভার সচিব মোঃ মাহাবুবুল আলম ও প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী (লিমন)। এ সময় পৌরসভার সকল কাউন্সিলর, মহিলা কাউন্সিলর উপস্থিত ছিলেন। ভোট গ্রহণ শেষে মোঃ মামুনুর রশিদ চৌধুরীকে প্যানেল মেয়র হিসেবে ঘোষণা দেন পৌর মেয়র মুরতুজা সরকার মানিক।
ফুলবাড়ীর পল্লীতে স্বামীর নির্যাতনে স্ত্রী নিহত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউপির শ্রীরামপুর আদিবাসী গ্রামে স্বামী গুপিন হাসদার নির্যাতনে স্ত্রী ফুলমণী মার্ডী (৩৪) নিহত হন। ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের শ্রীরামপুর আদিবাসী পাড়ায় গত ২৬শে ফেব্রুয়ারি শুক্রবার নিজ বাড়িতে স্বামী গুপিন হাসদার নির্যাতনে স্ত্রী ফুলমণী মার্ডী গুরুতর আহত হলে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য আসার পথে মৃত বরণ করেন। এই ঘটনা ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মকসেদ আলী খবর পেয়ে গত ২৬শে ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় আদিবাসী পাড়ার নিজ বাড়ি থেকে গুপিন হাসদার স্ত্রী ফুলমণী মার্ডীর লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানায় আনেন। শনিবার সকাল সাড়ে ১০টায় ময়না তদন্তের জন্যে দিনাজপুর মর্গে লাশ পাঠিয়ে দেন। ঐ দিনেই ফুলমণি মার্ডীর স্বামী গুপিন হাসদাকে পুলিশ গ্রেফতার করেন। এ ব্যাপারে নিহত ফুলমণী মার্ডীর ভগ্নিপতি উপিন হাসদা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং- (১৯), তারিখ- ২৭-০২-২০১৬ ইং। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মকছেদ আলী জানান, ঘটনার সাথে আর কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।