গাইবান্ধা: পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে চুমু দেয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার ওই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ অভিভাবক ও গ্রামবাসীরা। এছাড়াও প্রধান শিক্ষকের অপসারণ এবং অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবিতে ওই এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষুব্ধরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহ¯পতিবার ক্লাসের মধ্যে সব শিক্ষার্থীর সামনে প্রধান শিক্ষক ও জাহিদুল ইসলাম ওই ছাত্রীর গালে চুমু দেন। পরে বিষয়টি নিয়ে জানাজানি ও কানাকানি শুরু হয়। এই ঘটনার সূত্র ধরেই গ্রামবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকরা শিক্ষক জাহিদুল ইসলামের প্রতি বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ফুলছড়ি উপজেলার শিক্ষক সমিতিরও সাধারণ সম্পাদক।
এদিকে খবর পেয়ে ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করলে বিক্ষুব্ধ অভিভাব ও গ্রামবাসিরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।