• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেরুয়ারি মাসের এমপিও’র বেতনের চেক ছাড়

টাকাসিসি ডেস্ক: আজ রোববার এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের চেক ছাড় হয়েছে।২৮ ফেব্রুয়ারি রোববার চিঠির মাধ্যমে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকি জানান, আগামী ৬ মার্চ পর্যন্ত সংশিষ্ট শাখা ব্যাংক হতে শিকক্ষ-কর্মচারীগণ তাদের স্ব-স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এছাড়াও জানুয়ারি মাসের বেতন-ভাতার এমপিও কপি/ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌছানোর কারণে অথবা অন্য কোন কারণে যে সকল প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন।

শফিকুল ইসলাম সিদ্দিকি জানান, আজ রোববার এমপিওর (বেতন) ১২টি চেক (স্মারক:৩বি/৭৩হি:/২০১৪/১১৮৮/৪-হিসাব) ছাড় করা হয়েছে। চেক পত্রের মারফত অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য ফেব্রুয়ারি মাসের বেতনও পুরাতন স্কেলে দেওয়া হচ্ছে বলে সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ