ঢাকা: দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ১৫টি ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩১ মার্চ এসব ইউপিতে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।
এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. সামসুল আলম সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, সিটমহল অন্তর্ভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট ১৫টি উইনিয়নে ভোটার তালিকা পুনর্বিন্যাস না হওয়ায় ইউপিগুলোতে নির্বাচন স্থগিত করা হয়েছেৃ।
নির্বাচন স্থগিত হওয়া ১৫টি ইউনিয়ন হলো- পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান দিঘী, কাজল দিঘী কালিয়াগঞ্জ, মারেয়া বামনহাট, বড়শশী, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী, পাথরডুবি, শিলখুরি, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর, ভুড়িমারী, পাটগ্রাম, কুচলিবাড়ি, জগতবের, জোংড়া, বাওরা, হাতিয়াবান্দা উপজেলার গোতামারি।