• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চোরাই মোটরসাইকেলসহ চোর আটক

আটকনীলফামারী: চুরি যাওয়া মোটরসাইকেল সহ চোর আটক করেছে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকালে চোর সহ মোটরসাইকেল টি উদ্ধার করা হয় রংপুরের সিও বাজার এলাকা থেকে।

জানা যায়, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাতে  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রামের মনির আলীর ছেলে মোজাহিদ মিয়ার বাড়ির   গ্রিল কেটে তার এ্যাপাচি ১০০ সিসি মটরসাইকেলটি চুরি যায়। এ ঘটনায় পর দিন শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) মোটরসাইকেল মালিক কিশোরগঞ্জ থানার একটি মামলা দায়ের করেন।

এ অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে চোরাইমোটরসাইকেলটি চালিয়ে উপজেলার মাগুড়া মিয়াপাড়ার আমির আলীর ছেলে জুয়েল রানা(২২) রংপুর যাচ্ছিল। পথে রংপুর  সিও বাজারে সে একটি রিক্সা কে ধাক্কা দিলে দুইজন রিক্সা আরোহী আহত হয়। এলাকাবাসী তাকে আটক করে রংপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চুরিযাওয়া মোটরসাইকেলের মামলার সুত্র ধরে রংপুর পুলিশ তাকে চিহিৃত করে। এরপর কিশোরগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ রংপুর থেকে চোরাই মোটরসাইকেল সহ  জুয়েল রানা কে  আটক করে মঙ্গলবার বিকালে থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক জুয়েল রানাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ