বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে দুইদিন ব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন প্রধান অতিথি হিসেবে উপজেলার মরিচা ইউনিয়নের ভবানীপুর (ডাঙ্গারহাট) দীপশিখা সংস্থার ক্যাম্পাসে দুইদিন ব্যাপী নারী উন্নয়ন মেলা ফিতা কেটে উদ্বোধন করেন।
দীপশিখা সংস্থার নির্বাহী পরিচালক মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রীতা মন্ডল, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল হাই সরকার বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, মরিচা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান চৌধুরী বাদশা, শতগ্রাম ইউপি চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিন, সংস্থার এড়িয়া ম্যানেজার ধনঞ্জয় দেব নাথ, প্রজেক্ট অফিসার আশুতোষ কর্মকার, খরিকাদাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, ইউপ সদস্য জ্যেস্না বেগম, বজির উদ্দিন, সহ সমন্বয়কারী বিবেকা নন্দ অধিকারী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল সহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সহ সমন্বয়কারী নুরে আবজা খানম। উদ্ধোধন শেষে অতিথিগন দীপশিখা সংস্থা পরিচালিত ১২টি নারী সংগঠনের ষ্টল পরিদর্শন করেন। সর্বপরি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।