• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাল্যবিয়ে মুক্ত হলো নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন

নীলফামারীনীলফামারী প্রতিনিধি: কিশোর কিশোরী, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ঈমাম কাজী, পুরহিত সহ সকল মানুষের অংশগ্রহনে নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদকে বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নটির কানিয়ালখাতা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে বেলুন উড়িয়ে এ ঘোষণা দেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান। গনসমাবেশের সভাপতি বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত উপজেলা ঘোষণার উদ্যোক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী এ সময় শপথবাক্য পাঠ করান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর থানা ওসি শাহাজান পাশা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সুধির রায়, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক জাহিদুল ইসলাম ও ল্যাম্প প্ল্যান আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ