রাজশাহী : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের হিসাবরক্ষক মইন উদ্দিন মারুফকে (৪৩) আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে অফিস থেকে মারুফকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা পাওয়া গেছে বলে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে।
রামেক হাসপাতালের একটি সূত্র জানায়, মারুফের ব্যবহৃত মোটরসাইকেলটিতে ইয়াবা পাওয়া গেছে। সে কারণে গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে।
এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজা জানান, বিষয়টি ষড়যন্ত্রমূলকও হতে পারে। মারুফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার কাছে কী পরিমাণ ইয়াবা পাওয়া গেছে, সে ব্যাপারে জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।