মাদারীপুর: মাদারীপুরের কলাবাড়ীতে বাসের ধাক্কায় নসিমনের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
শনিবার দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ওসি জিয়াউল মোর্শেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঈগল পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিন নসিমন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।