নীলফামারী প্রতিনিধি: সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়–য়া বলেছেন মুক্তিযুদ্ধের অপশক্তিদের সাথে নিয়ে খালেদা জিয়া চলছেন। তাই জনগন তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করেছেন। যুদ্ধাপরাধীদের বাচাতে একের পর এক অবরোধ কর্মসূচী খালেদা জিয়া দিলেও জনগন তা প্রত্যাঙ্খান করেছে বলে দাবী করেন। দিলীপ বড়ুয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, তার জন্যই এ অঞ্চল থেকে মঙ্গা যাদুঘরে চলে গেছে যার সফলতা ভোগ করছে উত্তর বঙ্গের মানুষ। কৃষি, শিক্ষা সহ বিভিন্ন দপ্তরে এই সরকারের সাফল্য অতুলনীয়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ২০১৯ সালে যে সংসদ নির্বাচন হবে সেখানে শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে হবে। তাই সাম্যবাদী দলকে সুসংগঠিত হতে হবে। তিনি খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে আরো বলেন, তিনি যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে চলেন। মুক্তিযুদ্ধের প্রধান অপশক্তি হলেন তিনি। তিনি বলেন বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা লালন করছে বলেই আজ নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রীজ নির্মান করা সম্ভব হচ্ছে। তিনি আজ শনিবার বিকালে নীলফামারী জেলা পরিষদ হলরুমে নীলফামারী জেলা সাম্যদলের (এম,এল) আয়োজনে ৮ম জাতীয় কংগ্রেস ও বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নীলফামারী জেলা সাম্যবাদী দলের আহবায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান সবুজের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য কমরেড এ্যাডঃ বীরেন সাহা, কমরেড সাইমুম হক আবদার প্রমুখ।