• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শরীয়তপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা

হত্যাশরীয়তপুর: শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিএনজি চালক সোনা মিয়া হাওলাদারকে (৩৮) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার সকালে জেলার জাজিরা উপজেলাধীন জয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক সন্ত্রাসীরা পলাতক রয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

সোনা মিয়া হাওলাদার চর জয়নগর গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে। ৮ বছর বয়স থেকে তিনি রাজধানীর জুরাইন এলাকায় থাকেন। সিএনজি চালিয়েই স্ত্রী-সন্তান নিয়ে জুরাইনে বসবাস করতেন তিনি।

জানা গেছে, গ্রামে একই বাড়ির জব্বার হাওলাদারের ছেলে কালাম হাওলাদার ও মানিক হাওলাদারদের সাথে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য রোববার ভোরে তিনি বাড়ি আসেন। এদিকে কালাম হাওলাদার ও মানিক হাওলাদার তাদের পক্ষ হয়ে সোনা মিয়াকে হত্যা করার জন্য সন্ত্রাসী নাগিব মোল্লা, পান্নু খান ও জুয়েল খানকে ভাড়া করেন। পরে সোনা মিয়ার উপস্থিতি টের পেয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে পাশবর্তী মজিবর রহমান খানের বাড়ির পাশে বাগানে গুলি করে হত্যা করা হয়।

বাগান মালিক মাজিবর রহমান খান বলেন, আনুমানিক সকাল ৭টার দিকে সোনা মিয়া হাওলাদারকে নাগিব মোল্লা, পান্নু খান, জুয়েল খানসহ কয়েকজন সন্ত্রাসী তাড়িয়ে আমার বাগানের দিকে নিয়ে আসে এবং গুলি করতে থাকে। প্রকাশ্যে তারা এ খুন করা হয় আর এলাকাবাসীই তার প্রত্যক্ষ দর্শী।

নিহত সোনা মিয়া হাওলাদারের ভাই সেলিম জানায়, জয়নাল মাদবর এ হত্যার জন্য দায়ী। জয়নাল মাদবার আমাদের কাছে প্রথম জমি বিক্রি করে সেই জমি আবার পরে গোপনে কামাল হাওলাদারের কাছে বিক্রি করে। সেই দরবারের জন্য বাড়িতে এসেই আমার ভাইকে জীবন দিতে হলো। কামাল আর মানিকই ভাড়া করে সন্ত্রাসী নাগিব মোল্লা, পান্নু খান ও জুয়েল খানদের দিয়ে আমার ভাই সোনা মিয়াকে হত্যা করিয়েছে। আমার ভাই ২৫ বছর যাবৎ বাড়ি থাকে না এখন ওর সংসার কি করে চলবে। আমি খুনিদের বিচার চাই।

শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার সুমন দেব বলেন, সকালে জয়নগর এলাকায় হত্যার ঘটনা ঘটেছে সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্তলে যাই। আইন শৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন আসামরি গ্রেফতারের প্রকৃয়া অব্যাহত রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ