• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানুষের মনে শান্তি নেই- এরশাদ

Nil-Japa-1-400x285 (1)সিসি নিউজ: জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, দেশে শান্তি নেই উল্লেখ করে বলেছেন, দেশে যতই উন্নয়ন হউক, মানুষের মনে শান্তি নেই। নিরাপত্তা নেই। মা সন্তানকে খুন করছে, বন্দুক যুদ্ধে মানুষ মরছে। এভাবে দেশ চলে না, মানুষ নিরাপত্তা চায়।

রবিবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রতিদিন শিশু হত্যা হচ্ছে, মানুষ হত্যা হচ্ছে। এ থেকে মানুষ মুক্ত হতে চায়। চায় মুক্ত বাতাস, মুক্তভাবে শ্বাসপ্রশ্বাস ফেলতে। কিন্তু মানুষের আজ সে স্বাধীনতা নেই। জাতীয় পাটি জ্বালাও পোড়াওয়ের রাজনীতি করে না। মানুষের শান্তি এবং স্বাধীনতা ফিরিয়ে দিতে পারে একমাত্র জাতীয় পাটি।

এরশাদ বলেন, আমাকে ও আমার জাতীয় পার্টিকে নিঃশেষ করার চেষ্টা করে এখন বিএনপি নিজেই নিঃশেষ হওয়ার পথে বসেছে। তিনি আরো বলেন, বিএনপি জাতীয় পার্টিকে নিঃশেষ করতে চেয়েছিল। আমার নামে ৪৬টি মিথ্যা মামলা দিয়েছিল। চার বছর জেলে বন্দী করে রেখেছিল। কারো সাথে কথা বলতে দেয়নি। আমাকে  ৫ কোটি টাকা জরিমানা করেছিল।  আজ ৪৪টি মামলায় আমি আদালত থেকে খালাস পেয়েছি। জাতীয় পাটিকে বিভিন্ন সময় ভাঙ্গনের চেষ্টা করা হয়। আজ  ঘুমন্ত জাতীয় পাটি  জেগে উঠেছে।

এরশাদ আরো বলেন, ১৯৯০ সালে সেচ্ছায় ক্ষমতা ছেড়েছি। কেন ছেড়ে দিলাম সেটি নিয়ে আমি বই লিখব। কথা ছিল সুষ্ঠ নির্বাচন দিয়ে যে ক্ষতায় আসে আসুক। কিন্তু ওই শাহাবুদ্দিন বেইমানের বাচ্চা আমাকে নির্বাচনই করতে দিল না। আমাকে জেলে পুড়ে রাখল, মামলা হলো ৪৬টি। ছয় বছর জেল খাটলাম। পাঁচ কোটি টাকা জরিমানা দিলাম, এখনও দুটি মামলা ঝুলছে। ২৪ বছরেও আমাকে মামলা মুক্তি দেয়া হলো না। এর কারণ তারা (আওয়ামী লীগ, বিএনপি) আমাকে ভয় পায়, আমি রাজনীতিতে আসলে তাদের ভরাডুবি হবে।

জেলা জাতীয় পাটির আহ্বায়ক বিরোধী দলীয় হুইপ নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে এসময় বক্তৃতা দেন জাতীয় পাটির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসবি রুহুল আমীন হাওলাদার, জেলা জাতীয় পাটির যুগ্ন আহবায়ক সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জাতীয় পাটির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, সাংগঠনিক শক্তির মাধ্যমে একটি রাজনৈতিক দল সামনের দিকে এগিয়ে চলে। ওই রাজনীতিতেস উদ্দশ্য থাকে। আর সেটি অর্জনের জন্য প্রয়োজন কৌশল। এসময় তিনি সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি।

শেষে সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকে সভাপতি, বিরোধী দলীয় হুইপ নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধূরীকে সাধারণ সম্পাদক, শাহজাহান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক এবং শাজ্জাদ পারভেজকে যুগ্ন সাধারণ সম্পাক করে জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করেন পাটির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ।

শেষে বিকেলে তিনি শহরের উম্মুক্ত মঞ্চে আয়োজিত জনসভায় বক্তৃতা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ