• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীর সঙ্গে বাপ্পি লাহিড়ীর সৌজন্য সাক্ষাৎ

ccঢাকা: ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী ও গীতিকার বাপ্পি লাহিড়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার সন্ধ্যায় গণভবনে এই সাক্ষাতকালে প্রধানমন্ত্রী সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন বিষয় জনগণকে উদ্বুদ্ধ করাসহ দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল কনসার্টের আয়োজন করেছে। এর লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের সামনে এ মহান নেতার ঐতিহাসিক ভাষণের বিভিন্ন দিক তুলে ধরা।

বাপ্পি লাহিড়ী প্রধানমন্ত্রীকে বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ওপর একটি গান করে আমি আমার ক্যারিয়ার শুরু করি। ভারতের এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশে বঙ্গবন্ধুর ওপর কনসার্টে তিনি অংশগ্রহণ করবেন।

পরে বাপ্পি লাহিড়ী ‘দ্য স্লাম স্টারস অব ইন্ডিয়া’ শীর্ষক তার একটি মিউজিক ভিসিডি প্রধানমন্ত্রীকে উপহার দেন।

এ সময় অন্যান্যের মধ্যে শেখ হেলাল উদ্দিন এমপি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ