• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফের ঢাকা মাতাবেন অরিজিৎ সিং

অরিজিৎ সিংবিনোদন ডেস্ক : ফের ঢাকা মাতাতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ১০ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফ্রেশ প্রেজেন্টস অরিজিৎ সিং উইথ সিম্ফনি কনসার্ট। এতেই সংগীত পরিবেশন করবেন তিনি। এ তথ্য জানিয়েছেন আয়োজন প্রতিষ্ঠান ধানসিঁড়ি।

কনসার্টে থাকবে ভায়োলিন, সেতারাসহ বাদ্যযন্ত্রের পরিবেশনা। এতে ভারতের ৭০ জন শিল্পী অংশ নেবেন। একই মঞ্চে গান পরিবেশন করবেন বাংলাদেশের মাহাদী।

এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান ধানসিঁড়ি জানায়, ১০ মার্চ বিকেলে অরিজিৎ সিংয়ের সঙ্গে একটি প্রেস মিট হবে। সেখানে কনসার্ট নিয়ে অরিজিৎ তার অনুভূতি ও প্রস্তুতির কথা জানাবেন।

অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে স্বপ্ন, সিম্ফোনি ব্র্যান্ড আউটলেট আম্বার লাইফ স্টাইল ও সহজ ডটকম-এ। টিকিটের মূল্য ১০ হাজার, ৫ হাজার ও ১২০০ টাকা।

গত বছর মে মাসে একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অরিজিৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ