• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নরসিংদীতে দুর্ধর্ষ ডাকাতি

ডাকাতিনরসিংদী : নরসিংদী শহরে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকাসহ ২৫ ভরি স্বর্ণালংকার লুট করেছে।

সোমবার রাত ৮টায় নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার বেসরকারি চাকরিজীবী জাবেদ ইকবালের বাসায় ডাকাতি হয়।

পুলিশ ও বাড়ির লোকজন জানান, রাত ৮টার দিকে ছয়-সাত জন অস্ত্রধারী ডাকাত ওই বাসায় ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তারা অস্ত্রের মুখে বাসার লোকজনকে জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা ও  প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে। এক পর্যায়ে গৃহবধূ শিরিন আক্তার কৌশলে তার ভাই কামরুজ্জামানকে ফোন করেন। কামরুজ্জামান দ্রুত বাসায় গিয়ে বাইরে থেকে দরজায় নক করলে ডাকাতরা তাকে মারধোর করে আহত করে। পরে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই বাড়ির লোকজনকে থানায় আসতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ