• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লিফটে এক মাস আটকা থেকে নারীর মৃত্যু

লিফটআন্তর্জাতিক ডেস্ক:  চীনে লিফটের মধ্যে এক মাস আটকা থেকে এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর প্রচার হওয়ার পর এ নিয়ে তুমুল হৈচৈ শুরু হয়েছে। এই ঘটনায় চীনে জননিরাপত্তার মান নিয়ে আবার প্রশ্ন তৈরি হয়েছে।

জানা গেছে, জিয়ান প্রদেশের একটি বহুতল বাড়ির ওই লিফটটি মেরামতকর্মীরা গত ৩০ জানুয়ারি থেকে বন্ধ করে রাখে। এক মাস পর লিফট চালু হলে উ নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ৪৩-বছর বয়সী ওই নারীর মৃত্যু সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে নানা মন্তব্য করা হচ্ছে।

‘৩০ দিন… ভাবতে পারেন কী কষ্টের মধ্য দিয়ে পার করেছেন ওই মহিলা? তার জন্য আমার বুক ফেটে যাচ্ছে’ বলেছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোর একজন ইউজার, যার নাম হুইশিনিয়া।

মেরামতকর্মীরা লিফ্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আগে শুধু চিৎকার করে জানতে চেয়েছিলেন এর ভেতরে কেউ ছিলেন কিনা। এর বেশি তারা করেননি বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে অভিযোগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ