• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

পুলিশসিসি নিউজ: বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি ২০১৬-এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব ড. মো. মোজাম্মেল হক খান ও আইজিপি এ কে এম শহীদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আছাদুজ্জামান মিয়া।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র স্বরাষ্ট্রসচিব ও আইজিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি আছাদুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক গাজীপুরের এসপি মোহাম্মদ হারুন অর রশীদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন- ২০১৫ এর বিদায়ী সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার এসপি হাবিবুর রহমান।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমুন্নত থেকে দেশ সেবার মহান ব্রতকে ধারণ করে জনগণের নিরাপত্তা ও শান্তির নিশ্চয়তা প্রদান করে আগামী দিন বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে বক্তব্যে উল্লেখ করা হয়। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ