• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পিরোজপুরে ছাত্রদল নেতা নিহত

নিহতপিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নির্বাচনী সহিংসতায় ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম শামসুল হক ছোট্ট। চোট্ট উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকা থেকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. তৌহিদুল ইসলামের কর্মিসভা শেষে বাড়ি ফিরছিলেন ছোট্ট। পথে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এস এম কাইউম-উজ জামানের কর্মীরা শামসুল হক ছোট্ট ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে শামসুল হক ছোট্ট মারা যান।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মল্লিক নাসির উদ্দিন জানান, লাশ এখনো নাজিরপুরে এসে পৌঁছেনি। মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ