• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টায় শিক্ষকের কারাদণ্ড

Polashপাবনা : পাবনার চাটমোহরে ছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত এ  রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম (৪৫) উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক। তিনি উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ২০০৫ সালে একই অভিযোগে তাকে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার ওই স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ এনে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে বুধবার সকাল ১১টার দিকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে বেলা ১২টায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

খবর পেয়ে বেলা ১টার দিকে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (এসি ল্যান্ড) পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে ওই শিক্ষককে গ্রেফতার করে বিকেল ৩টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারিক হাকিম ও ভারপ্রাপ্ত ইউএনও মো. মিজানুর রহমান তাকে এক বছরের কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ওসি জানান, দণ্ডপ্রাপ্ত শিক্ষককে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ