• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবিতে গ্রুপ বীমার মেয়াদোত্তর দাবীর চেক হস্তান্তর

HSTU-09-03-2016দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ে জীবন বীমা কর্পোশেনের গ্রুপ বীমার চুক্তির মেয়াদোত্তর দাবীর চেক হস্তান্তর করেছে জীবন বীমা কর্পোরেশন কর্তৃপক্ষ। বুধবার বেলা ১১ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিনের কাছে জীবন বীমা কর্পোশেনের দিনাজপুর শাখার উন্নয়ন ম্যানেজার ইনচার্জ মো. রবিউল ইসলাম এ চেক হস্তান্তর করেন।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ডা. এস.এম হারুন-উর-রশীদ, হিসাব শাখার পরিচালক মো. আনোয়ারুল মাসুদ, উপ-পরিচালক মো. মিজানুর রহমান, মো. শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
জীবন বীমার সাথে চুক্তি মোতাবেক গ্রুপ বীমার মেয়াদোত্তর দাবীর চেক হস্তান্তরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন সন্তুষ্টি প্রকাশ করেন এবং জীবন বীমা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে জীবন বীমা কর্তৃপক্ষ আরো দ্রুত সেবা দিবে-এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ