• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিশু পেটানোর দায়ে পৌর কাউন্সিলর কারাগারে

আটকজামালপুর: এতিম শিশুকে পেটানোর অভিযোগে জামালপুর পৌরসভার কাউন্সিলর জামাল পাশাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক জামাল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল জানান, জামালপুর সরকারি শিশু পরিবারের (এতিমখানা) অষ্টম শ্রেণির ছাত্র রকিবুল হাসান শ্রাবণের সঙ্গে বুধবার বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা চলাকালে কাউন্সিলর জামাল পাশার ভাতিজা শাহীনের তর্ক বিতর্ক হয়। পরে সন্ধ্যায় এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর জামাল পাশা শিশু শ্রাবণকে বেদড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত শ্রাবণকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার সহপাঠীরা। এই ঘটনায় শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন বাদী হয়ে জামালপুর থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই কাউন্সিলর জামাল পাশাকে গ্রেফতার করে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে জামাল পাশাকে জামালপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মাইনুদ্দিন সিদ্দিকীর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারক জামাল পাশার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ