• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে স্বাস্থ্য সহকারীদের সংবাদ সম্মেলণ

সংবাদনীলফামারী প্রতিনিধি: বেতন বৈষম্য দূরীকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করে পদবী পরিবর্তনের দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলণ করেছে জেলা হেলথ্ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশন।
শুক্রবার বেলা ১১ টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুকিত।
লিখিত বক্তব্যে জানানো হয়, সরকার সব বিভাগের কর্মচারীদের বেতন ও পদমর্যাদা বৃদ্ধি করলেও স্বাস্থ্য সহকারীদের বেতন ও পদমর্যাদা বৃদ্ধির কোন উদ্যোগ নেয়নি। এদিকে স্বাস্থ্য সহকারীরা  কোন ধরণের প্রশিক্ষণ ছাড়াই গর্ভবতি মা ও শিশুদের টিকাদান কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। যা মা ও শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই স্বাস্থ্য সহকারীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করা প্রয়োজন।
আগামী ৩১ মার্চের মধ্যে তাদের এই দুই দফা দাবি মেনে নিয়ে ১লা জুলাইয়ের মধ্যে কার্যকর করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলণে।
হেলথ্ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস নাহার সেবা প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলার ছয় উপজেলায় কর্মরত ২৩৮জন স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ