• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিউজ ডায়েরী বিডি ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

5একলাছুর রহমান, দিনাজপুর : শস্য ভান্ডার খ্যাত দিনাজপুরের বিরামপুরে অনলাইন নিউজ পোর্টাল নিউজ ডায়েরী বিডি ডটকমের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দিন ব্যাপি সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা, আলোচনাসভা, পুরষ্কার বিতরনী শুক্রবার বিরামপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় দেশের বিভিন্ন স্থান থেকে নিউজ ডায়েরী বিডি ডটকমের প্রতিনিধি সহ রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের শতাধিক সাংবাদিক অংশগ্রহন করেন। সকালে প্রথম অধিবেশনে কর্মশালার উদ্বোধন করেন, বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ পারভেজ কবীর।
নিউজ ডায়েরী বিডি ডটকমের প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিউজ ডায়েরী বিডি ডটকমের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মাসুদ আলী খাঁন, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশনের (বনপা) কেন্দ্রীয় সভাপতি সামসুল আলম স্বপন, দি এশিয়ান এইজের স্পেশাল করোসপনডেন্ট সালিম সামাদ, বনপা’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি, এস,এ টিভির সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন, বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান প্রমুখ।
jasimবিকেলে দ্বিতীয় অধিবেশনে কর্মশালার উদ্বোধন করেন  ১১, দিনাজপুর-৬ আসনের এম,পি’র প্রতিনিধি সায়েম সবুজ, সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন,আলোকিত সীমান্তর প্রকাশক ও সম্পাদক জাহিদুল ইসলাম, ফিল্যান্সিং সাংবাদিক ও গবেষক আখিদুজ্জামান। বনপা’র রংপুর বিভাগীয় কমিটি’র সভাপতি জসিম উদ্দিন, বিরামপুর এডিপি’র স্পন্সরশীপ প্রোগ্রামের ম্যানেজার নরেশ মারান্ডী, নিউজ ডায়েরী বিডি.কমের নির্বাহী সম্পাদক মাজহারুল ইসলাম তানিম, নিউজ ডায়েরী বিডি.কমের বার্তা সম্পাদক একলাছুর রহমান  ও শিশু ফোরামের সদস্য মাহাবুব হোসেন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, পজিটিভ নিউজ বিডি ২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক মোর্শেদ মানিক, নর্থ বেঙ্গল নিউজ ২৪ ডটকমের সম্পাদক ইফতেখার আহম্মদ বাবু, বীরগঞ্জ ২৪ ডটকমের সম্পাদক প্রভাষক নীলরতন সাহা নিপু, আলোছায়া ডটকমের সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ছায়াপথ ডটকম’র সম্পাদক রইচ উদ্দিন রকি, তিস্ত্ ানিউজ ২৪ ডটকম’র সম্পাদক সরদার ফজলুল হক, ওপেন ওয়ার্ল্ড ২৪ ডটকম’র এর সম্পাদক মিটুল চৌধুরি। কর্মশালা ও প্রতিনিধি সমাবেশে নিউজ ডায়েরী বিডি ডটকমের সেরা প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগতীয়র আযোজন করা হয় এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ