• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হবিগঞ্জে ফের ৪ শিশু নিখোঁজ

নিখোঁজহবিগঞ্জ: বাহুবলের চার শিশুর রক্তের দাগ মুছতে না মুছতেই ফের হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার ৪ ছাত্রকে পাওয়া যাচ্ছে না। শুক্রবার বিকেল থেকে তারা নিখোঁজ রয়েছে।

নিখোঁজ ৪ শিশু হলো- হবিগঞ্জ সদর উপজেলার দইরাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সোহানুর (১২), নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে নয়ন (১২), বাহুবল উপজেলার আব্দানারায়ন গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ (১২) এবং বাহুবল উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনুর ছেলে রাফিদ (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ ৪ ছাত্র শুক্রবার বিকেলে পাঞ্জাবি বানানোর কথা বলে মাদ্রাসা থেকে বের হয়ে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা সেলিম আহমদ জানান, শুক্রবার মাদ্রাসা বন্ধ ছিল। জুমআর নামাজের পর থেকে ৪ ছাত্রকে পাওয়া যায়নি।

তিনি জানান, স্থানীয়রা এদিন বিকেলে তাদের হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাছিরগঞ্জ এলাকায় দেখতে পান। এ সময় ছাত্ররা জানায়, তারা শায়েস্তাগঞ্জে যাচ্ছে। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি আরো জানান, ৪ ছাত্রের নিখোঁজের ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ শনিবার দুপুরে জরুরি বৈঠকে বসছেন। বৈঠক শেষে শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হবে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, ৪ শিশু নিখোঁজের বিষয়ে কেউ থানায় জানায়নি। লোক মারফত খবর পেয়ে তিনি নিজে থেকে ঘটনাটি সম্পর্কে জানতে মাদ্রাসায় পুলিশ পাঠিয়েছেন।

এর আগে ১২ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশুকে অপহরণ করা হয়। পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুমিশ্রিত মাটিচাপা অবস্থায় ওই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ