• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুরে স্পিনিং কারখানায় আগুন

আগুনগাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

কারখানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সফিপুর এলাকায় যমুনা গ্রুপের শামিম স্পিনিং মিলস লিমিটেড নামের একটি সুতা তৈরি কারখানায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা তুলা ও মেশিনের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় থাকা সব শ্রমিক বেরিয়ে আসেন।

খবর পেয়ে কালিয়াকৈর, সাভার ও গাজীপুরের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মো. শাহজাহান মিয়া বলেন, আগুনে কারখানার প্রায় দেড়শ টন তুলা ও মূল্যবান মেশিনপত্র পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কারখানার একটি কক্ষে মেশিনের সঙ্গে স্পার্কিং হয়ে তুলায় আগুন ধরে যায়। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ