• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুরোহিতকে হত্যায় জড়িত থাকার স্বীকার করেছে রমজান

পঞ্চগড়পঞ্চগড় : পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধিকারী (৫৫) হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত জেএমবি সদস্য রমজান আলী (২০) নামের আরো এক আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার বিকেলে দেবীগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মার্জিয়া খাতুনের খাস কামরায় রমজান আলী ১৬৪ ধারায় প্রায় দুই ঘণ্টার জবানবন্দিতে হত্যাকান্ডে সম্পৃক্ত থাকার স্বীকারোক্তি দেন।

জবানবন্দি শেষে আদালত তাকেও জেল হাজতে প্রেরণ করেন। এ নিয়ে পুরোহিত হত্যা মামলার গ্রেফতারকৃত মোট ৭ আসামির সবাইকে জেলহাজতে প্রেরণ করা হল।

দেবীগঞ্জ থানার ওসি সুকুমার মোহন্ত জানান, পুরোহিত হত্যাকাণ্ডের ঘটনায় রমজান সম্পৃক্ত থাকার কথা আদালতে জবানবন্দিতে স্বীকার করেন। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

৫ মার্চ একই মামলায় দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকার মোমিন (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে  আদালত মোমিনকেও ১১ মার্চ জেলহাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় জেলার দেবীগঞ্জ উপজেলার করতোয়া  ব্রিজ সংলগ্ন শ্রীশ্রী সন্ত গৌরীয় মঠে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত গৌরীয় মঠে ঢুকে মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারীর (৫৫)  ওপর হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ