• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

বাউবিসিসি নিউজ: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালের (বাউবি) অধীনে ২০১৪ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাশের হার হয়েছে ৭৪ দশমিক ৮০ ভাগ।

সোমবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 13011811001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।

এবার বাউবির এইচ.এস.সি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ৫১ হাজার ৫৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ২য় বর্ষে মোট ৭৯ হাজার ৭১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৫৯ হাজার ৬২৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।

কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৭ জন এ প্লাস, ৭৩৫ জন ‘এ’, ৫ হাজার ১৯২ জন ‘এ(-), ১৫ হাজার ২১১ জন ‘বি’, ৩১ হাজার ২১৯ জন ‘সি’ এবং ৭ হাজার ২৬৩ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৬ হাজার ৮৩৩ জন ছাত্র এবং ২২ হাজার ৭৯৪ জন ছাত্রী রয়েছেন। ছাত্রদের পাশের শতকরা ৭৩ দশমিক ৮৪ ভাগ এবং ছাত্রীদের পাশের হার শতকরা ৭৬ দশমিক ৪১ ভাগ। একই সঙ্গে ৭১ হাজার ৮৭৭ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ