• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রিজার্ভ চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা

মামলাঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা আত্মসাতের ঘটনা জানাজানির এক সপ্তাহ পরে মতিঝিল থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন। মামলা নম্বর ১৩।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ সহ তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধায়ায় মামলাটি গ্রহণ করা হয়।

তিনি জানান, লোপাট যাওয়া অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১০১ মিলিয়ন ডলার।

এর আগে থানা সূত্রে জানা যায়, ব্যাংক কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছে তারা মামলা করার জন্য থানায় আসতে চেয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মতিঝিল থানার ওসি জানান, বাংলাদেশ ব্যাংক থেকে ফোন করে জানিয়েছে তারা একটি মামলা করার জন্য থানায় আসতে চান। জবাবে তাদের আসতে বলা হয়েছে। এখন তারা এলে মামলার কাজ শুরু করা হবে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল পরিমাণ টাকা জালিয়াতির ঘটনায় সোমবার প্রাক্তন গভর্নর ড. ফরাস উদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরো দুজন অর্থনীতিবিদকে সদস্য রাখা হয়েছে। এই কমিটি তদন্ত শেষে প্রতিবেদন আকারে বিস্তারিত তুলে ধরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ