• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুই টাকার জন্য শিশুকে নির্যাতন

137455_1কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় মিজানুর রহমান নামে চতুর্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। সোমবার স্কুল থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হয়।

ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম ভোটহাট গ্রামের আঃ মোত্তালেবের ছেলে মিজানুর। বর্তমানে সে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, টিফিনের সময় বিদ্যালয়ের পাশ্ববর্তী গ্রাম্য ডাক্তার জুয়েলের দোকানের টেবিলের উপর থেকে ২ টাকা নেয়ার অপরাধে তাকে ডেকে নিয়ে বেধরক মারধর করেন। ছেলেটির আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম হাসপাতালে শিশুটিকে দেখতে যান এবং তার সু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য কর্তব্যরত ডাক্তারকে অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযুক্ত গ্রাম্য ডাক্তার জুয়েল এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ