• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নদী থেকে তিন সহোদর শিশুর মরদেহ উদ্ধার

137528_1ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের একদিন পর তিন সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের ডেমালিয়া নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এরা হলো- সুলতানা (০৭), রাজা (০৫), বাদশা (০৪)। তাদের বাড়ি ওই ইউনিয়নের রতনপুর পূর্ব পাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন সহোদরের মা লেবানন প্রবাসী এবং বাবা সাত্তার মিয়া চাকরির কারণে সিলেটে বসবাস করেন। তিন শিশু ফুফুর বাড়িতে থাকতো। মঙ্গলবার দুপুরে প্রতিদিনের মতো বাড়ির পাশে ডেমলা নদীতে গোসল করতে গিয়ে প্রথমে বাদশা নিখোঁজ হয়।

এরপর তাকে খুঁজতে গিয়ে রাজা ও সুলতানা নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাদের পায়নি। পরে বুধবার দুপুরে তাদের মরদেহ নদীতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ