• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আল্লাহর ৯৯ নামের অর্থে কোনো হিংসা নেই: মোদি

মোদিআন্তর্জাতিক ডেস্ক:  গরুর মাংস আর মুসলিম বিদ্বেষ নিয়ে সম্প্রতিক সময়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার।

ভারতের ভেতর থেকেও এর প্রতিবাদ এসেছে। দেশের প্রথম সারির লেখক-লেখিকা থেকে শুরু করে বলিউডের অভিনেতা। কেউ পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। কেউ আবার সরাসরি দাবি করেছেন, এ দেশে মুসলিমদের থাকার মতো পরিস্থিতিই নেই।

মুসলিম-বিরোধী মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের একাধিক নেতা-মন্ত্রী। মোদি নীরব থেকে কার্যত তাতে সমর্থন জুগিয়েছেন।

অথচ এবার মোদি বললেন, ইসলামের আসল অর্থ হলো শান্তি।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিশ্ব সুফি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বললেন, ‘আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটারও অর্থ হিংসা নয়।’

সেই সঙ্গেই মোদি বলেন, ইসলামের বৈচিত্র হলো ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।

বিজেপির একাধিক মন্ত্রী বহু বার বলেছেন, ইসলাম মানেই সন্ত্রাসের আঁতুড়ঘর। কেউ  গরুর মাংস খেলে তিনি যেন পাকিস্তানে চলে যান, এমন হুমকিও এসেছে কারও কারও থেকে।

তবে মোদি বললেন , ‘সন্ত্রাসের নানা উদ্দেশ্য থাকে। যার পিছনে কোনো যুক্তিই খাটে না। আর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ কোনো বিশেষ ধর্মের বিরুদ্ধে যুদ্ধ নয় কিন্তু। তা কখনওই হতেই পারে না।’

শুধু ইসলামই নয়, সুফি সম্মেলনে এসে সর্বধর্ম সমন্বয় নিয়ে কথা বলেছেন মোদি।

বলেছেন, ‘হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি, আস্তিক, নাস্তিক—সকলেই ভারতের অংশ।’

এর পরেই পবিত্র কোরআনের প্রসঙ্গ টেনে এনেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘কোরআনেই বলা আছে কেই যদি এক জন মানুষকে হত্যা করে, তা হলে তা গোটা মানবতাকে হত্যা করার সামিল।’

মোদির মতে, বর্তমান বিশ্বে মানবতাই সঙ্কটের মুখে।

সুফি সম্মেলনের প্রশংসা করে মোদি বলেছেন, ‘বিশ্বে যে দর্শনের অবদান সবচেয়ে মহান তা হলো সুফিবাদ।’

সুত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ