• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজীপুরে ভণ্ড নবী আটক

আটকগাজীপুর: গাজীপুরে এক ভণ্ড নবীকে আটক করেছে পুলিশ। তার নাম সফিকুল ইসলাম ওরফে সাফি (৫০)। তিনি গাজীপুর সদর উপজেলার পূর্ব ডগরীর সিটপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে। শুক্রবার বিকেলে জয়দেবপুর থানা পুলিশ তাকে আটক করে।

জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক ও স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার পূর্ব ডগরীর সিটপাড়া এলাকার সফিকুল ইসলাম ওরফে সাফি নামের এক ভণ্ড কিছুদিন ধরে নিজেকে একজন জিন্দা নবী হিসেবে দাবি করে আসছিলেন। তার কয়েকজন শিষ্যও রয়েছে। তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে স্থানীয়দের সঙ্গে নানাভাবে প্রতারণা করছিল।

এনিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ভণ্ড নবী ও তার শিষ্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে বিক্ষোভ করে এলাকাবাসী স্থানীয় ডগরী মাদ্রাসা মাঠে জড়ো হয়। এসময় ওই দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সফিকুল ইসলাম ওরফে সাফিকে বিকেলে পুলিশ তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় ক্ষুব্ধ কিছু লোক সফিকুলের বসার চেয়ারটি ভেঙে ফেলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ