• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রতিদ্বন্ধী প্রার্থীর বাড়িতে আগুন দিল আ.লীগ

আগুনপাবনা: পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ‌ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর বাড়িসহ ৭টি বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। এতে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে ভাঁড়ারা ইউনিয়নের খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ভাঁড়ারার বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লস্কর প্রামাণিক সুলতান খাঁর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে।

এর জের ধরে শুক্রবার দুপুরে দুই নেতার কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে আবু সাঈদের সমর্থকরা সুলতান খাঁর বাড়িসহ ৭টি বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে র্যাশব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে থানায় কোনো অভিযোগ আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ