• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিবির ক্যাডারদের শিক্ষক হিসেবে নিয়োগ!

chittagongসিসি ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ শিবির ক্যাডারদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘সর্বদলীয় ছাত্র ঐক্যের’ ব্যানারে শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিতভাবে এ অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতারা।

লিখিত বক্তব্যে তারা বলেন, সম্প্রতি চবি ছাত্রলীগের দফতর সম্পাদক জালাল আহমেদের ওপর হামলা চালিয়ে শিবির দেশে জঙ্গিবাদের পুনঃউত্থান নির্দেশ করেছে। উদ্বেগের বিষয় চবির চিহ্নিত শিবির ক্যাডার ও সন্ত্রাসী যারা পাস করে বেরিয়েছে তাদের যোগ্যতা বিবেচনা না করে শিক্ষক পদে চবি প্রশাসন নিয়োগ দিয়েছে। এরাই ক্যাম্পাসে শিবিরের নাশকতা, বোমা ও মারণাস্ত্র বানানোর কার্যক্রম মনিটরিং করছে।

চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএম অরিফুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহ সভাপতি মোস্তফা সাইফুল ইসলাম রোমেন। উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সহ সভাপতি আহসানুল করিম জনি, সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক মাইসুর, নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু, নাজমুল হোসেনসহ প্রমুখ।

লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতারা আরো বলেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদী শিবিরের রাজনীতি নিষিদ্ধ। চবিতেও শিবিরকে নিষিদ্ধ করতে হবে।

তবে ছাত্রলীগের এই অভিযোগ প্রত্যাখান করেছেন চবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম। তিনি বলেছেন, যোগ্যতা দেখে প্রগতিশীল এবং মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ছাত্রলীগের যারা এ অভিযোগ করেছে তাদেরকে তা প্রমাণ করতে হবে। আইপোর্ট নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ