• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :

কর্ণাই গ্রামে শিবিরের ত্রাণ বিতরন

New Rose Cafe, Saidpur

Dinajpur Pic-033দিনাজপুর প্রতিনিধি: ইসলামী ছাত্র শিবির দিনাজপুর শাখার উদ্যোগে সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই গ্রামের ক্ষতিগ্রস্থ সংখ্যালঘুদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় তথ্য সম্পাদক মোঃ নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় ঠিকে থাকতে নানা ষড়যন্ত্র করছে। সরকার দলীয় সন্ত্রসীদের লেলিয়ে দিয়ে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে। তার দায় চাপানোর জন্য জামায়াত শিবিরকে দায়ী করে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গনমাধ্যমে অপপ্রচার চালিয়েছে। যা সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ক্ষতিগস্থদের সার্বিক খোজখবর নেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল সম্প্রদায়ের মানুষকে একত্রে বসবাস করার আহ্বান জানিয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা দিনাজপুর সদর উপজেলা আমীর মাওলানা আব্দুল মাতিন ও শিবির দিনাজপুর শহর শাখা সেক্রেটারি আব্দুল কাইয়্যুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ