• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সংস্কৃতি মন্ত্রীর মতবিনিময় সভা

Nurসিসি নিউজ: সংষ্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে তবে রাজনীতি করা উচিৎ সাধারন মানুষের জন্য। তাই রাজনৈতিক কর্মসূচীর নামে সহিংসতা ও মানুষ মারার রাজনীতি বন্ধ করতে হবে।
নুর আরো বলেছেন, বিএনপি জামায়াত জনগনের আন্দোলনের কথা বলে সেই আন্দোলনের মাধ্যমে জনগনকেই পুড়ে মারছে। ভিডিও বার্তা বা মিডিয়ার মাধ্যমে কর্মসূচী দেয় কিন্তু সে আন্দোলনে তারা মাঠে থাকেনা। আর আন্দোলন সফল করার নামে মানুষ মারছে তাদের সন্ত্রাসীরা।
রোববার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধিজনদের সাথে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
নুর আরো বলেন, “নীলসাগর ট্রেন চিলাহাটি পর্যন্ত চলাচলের জন্য রেলমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। আসা করি খুব দ্রুত চিলাহাটি পর্যন্ত নীলসাগর চলাচলের ব্যাপারে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে”।
এসময় তিনি বলেন, “আমি নীলফামারীর এমপি তবে মন্ত্রী সারা দেশের। তাই সারা দেশের জন্য কাজ করতে আমি বদ্ধ পরিকর। নীলফামারী উত্তরা ইপিজেডে ফায়ার স্টেশন স্থাপন, চিলাহাটি স্থল বন্দরের জন্য ভারতের সাথে যোগাযোগ, নীলফামারী সরকারী মহিলা কলেজের নতুন ভবন স্থাপনসহ জেলার বিভিন্ন সমস্যা ক্রমান্বয়ে সমাধান করা হবে।
নীলফামারীর মত পিছিয়ে পড়া এলাকা থেকে তাকে মন্ত্রী নিযুক্ত করায় জেলাবাসীর পক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। জেলার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও বর্সস্তরের মানুষের সার্বিক সহায়তা কামনা করেন নুর।
জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় নীলফামারী-১  (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ