• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি: শিল্পমন্ত্রী

Amuঝিনাইদহ: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপি তাদের ভুল বুঝতে পেরে বর্তমান সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। তারা জ্বালাও পোড়াও ও সন্ত্রাস সৃষ্টি করে সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল। তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।
শনিবার সকাল ১০টায় মহেশপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি সংসদ নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে প্রার্থী দিচ্ছে। এতেই প্রমাণিত হয় শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। বিএনপি  নির্বাচনে অংশ না নিয়ে বুল বুঝতে পেরেছে। এখন তারা শেখ হাসিনার নেতৃত্ব মেনেই উপজেলা নির্বাচনে অংশ নিতে হচ্ছে।  তিনি বিএনপি-জামায়াতের নৈরাজ্যে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের সভাপতিত্বে পথসভায় জাতীয় সংসদের নব-নির্বাচিত হুইপ সোলাইমান হক জোয়ারদারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ