• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

তিন দেশের বিপক্ষে বাংলাদেশের জোরালো অবস্থান

ICCঢাকা: টেস্ট ক্রিকেট নিয়ে তিন দেশের প্রস্তাবের বিপক্ষে জোরালো অবস্থান নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় তিন দেশের প্রস্তাবের বিপক্ষে শক্ত অবস্থান জানিয়ে দিয়েছে বাংলাদেশের প্রতিনিধিরা।
এছাড়াও আইসিসি সংস্কারে ক্রিকেটের তিন পরাশক্তি হিসেবে নিজেদের দাবি করা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রস্তাবের জোরালো বিরোধিতা করছে চারটি দেশ। ‘পজিশন পেপারে’র বিরোধিতাকারীদের দলে বাংলাদেশ ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফের বরাত দিয়ে দুবাইয়ের দ্য ন্যাশনাল পত্রিকা এই চারটি দেশের বিরোধিতার কথা জানিয়েছে।
গতকাল সারা দিন একাধিক বৈঠক ও বিভিন্ন ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই মূলত এই চারটি দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের যৌথ প্রস্তাবনার বিরোধিতায় একমত হয়েছে। জাকা আশরাফ জানিয়েছেন, আইসিসির সংস্কারে তিন ক্রিকেট শক্তির প্রস্তাবের বিপক্ষেই এই চারটি দেশের অবস্থান।
এদিকে, গতকাল সোমবার রাতেই তিন শক্তি তাদের খসড়া প্রস্তাবে কিছুটা পরিবর্তন আনে। তাদের প্রস্তাব থেকে দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের ব্যাপারটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আইসিসির বৈঠকে যেকোনো নীতিনির্ধারণী বিষয় পাস করতে হলে কমপক্ষে সাতটি টেস্ট খেলুড়ে দেশের সমর্থন দরকার হয়। তিন অক্ষশক্তির এই প্রস্তাবটির বিপক্ষে চারটি দেশ অবস্থান নেওয়ায় বৈঠকে ব্যাপারটি পাস করা নিয়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
তিন শক্তির প্রস্তাবে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও বাংলাদেশকে দলে ভেড়াতে সোমবার জোর প্রচেষ্টা হয় বলে জানা গেছে। তবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সমর্থন এই মুহূর্তে তিন শক্তির কাছে খুবই গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ