• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে শষ্য বিন্যাসে কৃষক মাঠ দিবস পালিত

Kurigram math dibosh photo 29.01.14
শাহ আলম, কুড়িগ্রাম: কৃষি শষ্য বিন্যাসের মাধ্যমে একই জমিতে উন্নতজাতের ধান-সরিষা-ধান চাষ করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।
বুধবার কুড়িগ্রাম সদরের বেলগাছায় রংপুর-সিসা বিডির এগ্রিকালচার ডেভলপমেন্ট অফিসার কৃষিবিদ মাহবুবুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষক জিতেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার আতাউর রহমান, মেম্বার মানবেন্দ্রনাথ সরকার, প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির সূর্য্য প্রমুখ।
সিরিয়াল সিস্টেম ইনিসিয়েটিভ ফর সাউথ এশিয়া ইন বাংলাদেশ-সিসা এর আর্থিক সহায়তায় কুড়িগ্রাম ও রংপুর জেলার ১০টি ইউনিয়নে ২২৩জন কৃষককে পরীক্ষামূলকভাবে উন্নতজাত বারি সরিষা-১৫ চাষ করা হয়। এতে প্রায় আড়াই শ’ বিঘা জমিতে এজাতের সরিষা চাষ করা হয়। বিঘা প্রতি উৎপাদন হয় ৫ থেকে ৬ মন। যা সাধারণ সরিষার চেয়ে ২ থেকে ৩ মন অধিক। আগামজাতের ধান ব্রিধান-৫৬ চাষের পর কৃষকরা সহজে মধ্যবর্তী সময়ে বারি সরিষা-১৫ চাষ করতে পারবেন। ফলে একই জমিতে ধান-সরিষা-ধান চাষ করে শষ্য বিন্যাসের মাধ্যমে কৃষকরা অধিক ফসল ঘরে তুলতে পারবে। বেসরকারি সংস্থা সলিডারিটি কার্যক্রমটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।
এ ব্যাপারে সিসা’র এসোসিয়েট সাইনটিস্ট ড. হযরত আলী জানান, ৮৫ থেকে ৮৭ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। গাছের উচ্চতা ১৩৫ থেকে ১৪০ সে.মিটার। ব্রাঞ্চ থাকে ৮-৯টি, পট আছে ৯০-১০০টি, একটি পটে ২২-৩২টি বীজ থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ