
কুড়িগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ায় আওয়ামীলীগ সভানেত্রীকে অভিনন্দন জানিয়ে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। আনন্দ মিছিলে জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারন সম্পাদক মোঃ জাফর আলী, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।