সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের রসুলপুরে একটি পরিত্যক্ত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সৈয়দপুর ফায়ার স্টেশন অফিসার আশরাফুল আলম সিসি নিউজকে জানান, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে ওই ঘরের কোন বৈদ্যুতিক সংযোগ ছিল না।
ঘরের মালিক শফিকুল ইসলাম চৌধুরী জানান, উপরে টিন আর চারদিকে বাঁশের বেড়া দিয়ে তৈরি ঘরটিতে কেউ ছিল না। প্রতিবেশীদের সাথে জমি নিয়ে একটা বিরোধ রয়েছে। তাঁর মতে প্রতিপক্ষরাই এ আগুন লাগিয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনা শুনেছি এবং পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি।