• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

এসএসসি পরীক্ষার্থী গণধর্ষণের শিকার

Dorsonনিউজ ডেস্ক: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নে অস্ত্রের মুখে জিম্মি করে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ওই ধর্ষিতাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তিন ধর্ষক ঘটনার পর থেকে পলাতক।

পুলিশ, হাসপাতাল ও ধর্ষিতার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিছুদূর আসার পর নয়ানগর এলাকার ওঁৎ পেতে থাকা একই উপজেলার বদরপাশা গ্রামের ফেরদৌস শেখ, রোমান মিয়া ও অজ্ঞাত এক বখাটে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে।

এরপর ওই ছাত্রীর মুখ বেঁধে পার্শ্ববর্তী গমক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতাল ও পরে রাতে মাদারীপুর সদর হাসপাতালে পুলিশের সহযোগিতায় ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধর্ষিতার মা জানান, ‘আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে। এই ঘটনার পর থেকে আমরা মানসিক ও সামাজিকভাবে ভেঙে পড়েছি। এখন আমার মেয়ের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আমি আমার মেয়ের ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

রাজৈর থানার ওসি মো. মনিরুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তবে তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিদ্দিকুর রহমান জানান, ‘আমরা প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করে রেখেছি। দু-এক দিনের মধ্যে মেডিকেল রিপোর্ট দেওয়া হবে।’

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল জানান, আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আশা করি শিগগিরই তারা ধরা পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ