• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘জামায়াতকে তালাক দিন’

Shajahanসিলেট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আলোচনা হবে তবে জামায়াতকে তালাক দিন। সন্ত্রাসীদের সঙ্গে রেখে আলোচনা হতে পারে না।

শনিবার সিলেটের রিকারি বাজার সংলগ্ন কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এবং সিলেট ও সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা- মুক্তিযুদ্ধের প্রজন্ম, স্বাধীনতার স্বপক্ষ শক্তির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী অভিযোগ করেন, সম্প্রতি জামায়াত ৫৫ জন ড্রাইভার, ১৪ জন পুলিশ, ২ জন বিজিবি সদস্যকে হত্যা করেছে এবং বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। দশ ট্রাক অস্ত্র মামলার রায় প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, হরতাল দিয়ে দশ ট্রাক অস্ত্র মামলার আসামিদের রক্ষা করা যাবে না। তাদের বিচার হবেই।

‘দেশ এখন দুভাগে বিভক্ত হয়ে পড়েছে’ উল্লেখ করে শাজাহান খান বলেন, একভাগ মুক্তিযুদ্ধের পক্ষে আর অন্যভাগ মুক্তিযুদ্ধের বিপক্ষে। এখন আমাদের দায়িত্ব মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে বিপক্ষের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো।   খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে ছিলেন না বলেও মন্তব্য করেন এই মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ