• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

আ. লীগের বিচার হবে গুলিস্তান মোড়ে: দুদু

New Rose Cafe, Saidpur

samsuzzaman-dudu-bnpসিসি ডেস্ক: যুদ্ধে যেভাবে মাঝখানে বিরতি হয় সেভাবেই আমরা এখন আমাদের আন্দোলনে বিরতিতে আছি বলে ১৯ দলের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তবে হতাশ হওয়ার কিছুই নেই। আওয়ামী লীগের মন্ত্রী পরিষদেই হবে গণতন্ত্রের বিস্ফোরণ। তাদের বিচার হবে গুলিস্তান মোড়ে। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের মুক্তির দাবিতে ঢাকাস্থ বেতাগী উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় দুদু এসব কথা বলেন।

আক্ষেপ করে দুদু বলেন, আমার ইচ্ছে হয়, শেখ হাসিনা যে কয়দিন ক্ষমতায় আছেন, সে কয়দিন জেলে থাকি। যদি মাওলানা ভাসানী ও শেখ মুজিব বেঁচে থাকতেন তাহলে শেখ হাসিনার কর্মকাণ্ড দেখে মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেন। তিনি বলেন, নির্বাচনে জিতলে প্রতিপক্ষকে মুক্ত করে দেয়া হয়। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে প্রতিদিন একের পর এক লাশ পড়ছে।
নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, আপনারা ছেঁড়া জুতা ফেলবেন না, কাছে রাখবেন। মারার অনেক লোক পাবেন। সঙ্গে একটি আড়াই হাত লাঠিও রাখতে পারেন। দেখছেন না, আওয়ামী লীগ নেতারা চলার পথে এদিকে-ওদিক তাকিয়ে চলেন। সঙ্গে পুলিশও রাখে। তারপরেও গতকাল একজন জুতা খেয়েছেন। এর আগেও কয়েকজন এ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা বাংলাদেশ, দেশের প্রধানমন্ত্রীর পদ ও সংবিধানকে কলুষিত করেছেন। এই সরকার প্রতিনিয়ত বাংলাদেশকে যন্ত্রণা দিচ্ছে। আমার মনে হয়, শেখ হাসিনার মতো এতো খারাপ, মিথ্যাবাদী আরেকজন পৃথিবীতে নেই।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবিএম কাইউম। বক্তব্য দেন বিএনপির সহ-সেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল ও বরগুনা বিএনপির নেতারা।
উৎসঃ   কালের কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ